কুমিল্লা সীমান্তে নারীর মরদেহ উদ্ধার
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী গুচ্ছগ্রাম এলাকার শূন্যরেখা থেকে রোকেয়া বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার গুচ্ছগ্রামের মৃত আলী আশরাফের স্ত্রী। বুধবার সকালে সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গতকাল মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে রাত ৯টার দিকে জগন্নাথদিঘি বিজিবি ক্যাম্পের সদস্যদের অনুমতি নিয়ে স্বজন ও স্থানীয়রা সীমান্তবর্তী এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত ১১টার দিকে ভা...