নতুন পে স্কেলে এ বছর মূল বেতন, পরের বছর ভাতা
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন কাঠামোর মূল বেতন চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে কার্যকর হবে। আর ভাতা কার্যকর হবে আগামী অর্থবছর (২০২৭-২৮) থেকে। শিগগিরই নতুন স্কেলের প্রজ্ঞাপন জারি হতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগস্ট থেকে নতুন কাঠামোর বেতন দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে বাস্তবায়ন কৌশল চূড়ান্ত করা, প্রশাসনিক আদেশ জারি, গেজেট প্রকাশ এবং প্রয়োজনীয় আইনি ও কারিগরি প্রক্রিয়ায় কিছুটা দেরি হতে পারে। সে ক্ষেত্রে বকেয়াসহ পরিশোধ করা হবে। গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃ...