ফলে ফিরুক উজ্জ্বলতা
বাজারে এখন মিলছে নানা জাতের মৌসুমি ফল। এর মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, লটকান, লিচু, মাল্টা, আপেল, ড্রাগন, নাশপাতিসহ বিভিন্ন ফল। ফল শুধু শরীরের পুষ্টির চাহিদাই পূরণ করে না, ত্বককেও রাখে সতেজ, উজ্জ্বল ও স্বাস্থ্যবান। কোমল ও সতেজ রাখতে খাওয়ার পাশাপাশি ফল ত্বকেও লাগাতে পারেন। লিখেছেন ইসরাত জাহান ফল দিয়ে ত্বকের যত্ন নেওয়া ভালো। তবে সব ফল সব ধরনের ত্বকের জন্য উপযোগী নাও হতে পারে। ত্বকে এসিডিক ফল যেমন লেবু, কমলালেবু বা আনারস ঘষা যাবে না। এগুলো সবসময় মধু, ওটমিল বা দইয়ের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা ভালো। সংবেদনশীল ত্বকে সাইট্রাস জাতীয় ফল ব্যবহার করা ঠিক নয়। কারণ ব্রণ বা কাটা দাগ থাকলে এসিডিক ফল ত্বকে প্র...