ত্রাণের রাজনীতি
বর্ষার প্রথম বৃষ্টিতে এক সময় বাংলার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলত। কৃষকের মুখে ফুটত আশার হাসি; নদী ফিরে পেত প্রাণ; প্রকৃতি সেজে উঠত নতুন করে। কিন্তু আজ সেই বৃষ্টির শব্দ অনেকের কাছে আর সে রকম প্রত্যাশার কিছু নয়, বরং আতঙ্কের। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকার নিম্নাঞ্চলে অবস্থিত হওয়ায় দেশের প্রায় এক-পঞ্চমাংশ থেকে এক-তৃতীয়াংশ এলাকা স্বাভাবিক সময়েও মৌসুমি বন্যার কবলে পড়তে পারে। উজানের অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টির ধরনে পরিবর্তন– সব মিলিয়ে বন্যার ঝুঁকি বাড়ছে। এই প্রাকৃতিক বাস্তবতা কখনও কখনও ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নেয়। এরপরও নীতিনির্ধারকরা স্থ...