এই সময় শিশুর সুস্থতায়
বর্ষা প্রকৃতিকে যেমন সজীব ও প্রাণবন্ত করে তোলে, তেমনি বড়দের পাশাপাশি শিশুদের জন্য নিয়ে আসে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি। অতিরিক্ত আর্দ্রতা, জলাবদ্ধতা, দূষিত পানি এবং ভাইরাস-ব্যাকটেরিয়ার দ্রুত বিস্তারের কারণে এ সময় শিশুর মধ্যে সর্দি-কাশি, ভাইরাসজনিত জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও বিভিন্ন চর্মরোগের প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। শিশুর রোগ প্রতিরোধক্ষমতা তুলনামূলক কম থাকায় তারা সহজেই এসব সংক্রমণের শিকার হতে পারে। তাই বর্ষাকালে শিশুর সুস্থ রাখতে প্রয়োজন বাড়তি সতর্কতা, পরিচ্ছন্নতা, সুষম খাদ্য এবং সময়মতো চিকিৎসা। ঢাকা শিশু হাসপাতাল ও বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের শিশু রোগ বিশে...