ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ২০টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন খবরের ভিত্তিতে পুলিশের গুলশান অঞ্চলের সহকারী কমিশনারের তত্ত্বাবধানে গুলশান থানার একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এতে নেতৃত্ব দেন গুলশান থানার এসআই মাহফুজুর রহমান। এর আগে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের একটি মামলায় ই-অরেঞ্জ স্বত্বাধিকারী সোনিয়া মেহজাব...