তথ্য চুরির অভিযোগে রাবির হল ভিপির সিট বাতিল, ফিরে পেলেন ‘অনুরোধে’
হলের দপ্তর থেকে এক শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগে আবাসিকতা বাতিল করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল সংসদের সহ-সভাপতি (ভিপি) নাঈম ইসলামের। তবে একদিন পরই মঙ্গলবার বিকেলে সেই সিদ্ধান্ত স্থগিত করেছে হল প্রশাসন। এ দিকে নাঈমের বিরুদ্ধে ৬মাস আগে ছাত্রত্ব শেষ হলেও ২৪১ নম্বর কক্ষে থাকার অভিযোগ রয়েছে। অভিযুক্ত সৈয়দ আমীর আলী হল সংসদ সহ-সভাপতি (ভিপি) নাঈম ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী। তিনি গত বছর ১৬ অক্টোবর তিনি ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে নির্বাচিত হন। হল প্রশাসন বলছে, হল ভিপি নাঈম ইসলাম হলে প্রায় সম...