জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে জুলাইয়ের হত্যাকাণ্ড এবং মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারসহ তিন দফা দাবিও জানিয়েছে এই রাজনৈতিক দলটি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন ও কর্মসূচি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ও দাবির বিষয়ে জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। মিয়া গোলাম পরওয়ার বলেন, ২ থেকে ৯ জুলাই রাজধানীতে জুলাই শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, জুলাইয়ের স্মৃতিবিজড়...