জার্মানির বিদায়ে সমর্থক, গণমাধ্যমের তোপের মুখে চ্যান্সেলর
‘বিশ্বকাপে আপনারা দেশকে রোমাঞ্চিত করেছেন’। সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ কথা লিখেছিলেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস। কিন্তু এর প্রতিক্রিয়া কেমন হবে তিনি হয়তো তা আন্দাজ করতে পারেননি। দলের বিদায়ে সমর্থক ও গণমাধ্যমগুলো এখন ক্ষোভ দেখাচ্ছে চ্যান্সেলরের ওপর। প্যারাগুয়ের বিপক্ষে জশুয়া কিমিচদের হারের পরও ম্যার্ৎস এক্সে লিখেন, ‘টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়াটা কষ্টের। কিন্তু ম্যাচটা দারুণ হয়েছে। এই বিশ্বকাপে আপনাদের নিবেদন ও দলীয় সংহতি আমাদের দেশকে রোমাঞ্চিত করেছে। আমরা আপনাদের জন্য গর্বিত।’ ম্যার্ৎসের ওই পোস্টের অল্প সময়ের মধ্যে সমালোচনার ঝড় শুরু হয়। ইনস...