সাতকানিয়ায় পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
চট্টগ্রামের সাতকানিয়ায় নিখোঁজ হওয়ার দুই দিন পর পুকুর থেকে মো. ইলিয়াছ (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ছৈয়দাবাদ গ্রামের পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. ইলিয়াছ ওই এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। প্রায় দুই সপ্তাহ আগে তার ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। সোমবার সকালে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে...