টাইব্রেকারের প্রস্তুতি নিয়েই মাঠে নামছে ব্রাজিল!
স্বাগতিক কানাডা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে বিশ্বকাপের নকআউট পর্ব। আজ রাতে নকআউটের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ এশিয়ান পরাশক্তি জাপান। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানান, নকআউট পর্বে যেকোনো কিছুর জন্য তারা প্রস্তুত আছেন। আনচেলত্তি বলেন, ‘পুরো দলই মনোযোগী, সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য তৈরি। অতিরিক্ত সময় কিংবা পেনাল্টি শুটআউট—আমরা সবদিক থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি। ম্যাচটি আমাদের কাছে ফাইনালের মতোই।’ ব্রাজিলের বেশির ভাগ ফুটবলারেরই ‘ফাই...