অর্থের অভাবে চিকিৎসা ছাড়াই বাসায় দৃষ্টি হারানো সেই কিশোর
সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় রিপন দাস (১৫) নামে এক কিশোরকে নির্যাতনের অভিযোগ উঠেছে সাভার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন সামিরের বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবারের দাবি, মারধরের শিকার ওই কিশোর এখন দুই চোখে দেখতে পারছে না। রিপনের মা বাসন্তী ঋষি জানান, মারধরের কারণে ছেলের চোখে ও মাথায় গুরুতর সমস্যা হয়েছে। পরে চিকিৎসার জন্য প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে এসেছিলেন। এর পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালে চিকিৎ...