বিশ্বকাপের মুখোমুখি হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র! সমীকরণ কী?
ফুটবল মাঠে বরাবরই বাড়তি উত্তাপ ছড়ায় বিশ্ব রাজনীতি। বিশেষ করে সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক যখন খাদের কিনারে, তখন ফুটবলবিশ্বে দানা বাঁধছে এক নতুন রোমাঞ্চ। ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে কি তবে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী? গ্রুপ পর্বের সমীকরণ বলছে, সব ‘যদি-কিন্তু’র হিসাব মিললে মাঠের এই যুদ্ধ দেখার সম্ভাবনা এখনো বেশ ভালোভাবেই টিকে আছে। বিশ্বকাপ শুরুর আগে থেকেই ইরান ফুটবল দলকে নিজেদের দেশে প্রবেশ করতে দিতে চাইছিল না না মার্কিন প্রশাসন। তবে ফিফার নির্দেশনার কারণে শেষ পর্যন্ত তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রের মাটিতে খেলার অনুমতি দিতে বাধ্য হয়েছে তারা।...