৬ দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
৬ দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাত ৮টার দিকে তিনি দেশে ফেরেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং তাসিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউথার্ন ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা দেন। এ সময় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং। প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান গাড়ি থেকে নেমে লালগালিচায় হেঁটে বিমানে ওঠেন। সোমবার রাতে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে যান প্রধানমন্ত্রী। এরপর বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দে...