নারী, শিশুসহ সাতজনকে চোখ বেঁধে পুশইন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তে চোখ বেঁধে সাতজনকে পুশইন করেছে বিএসএফ। নওগাঁর সাপাহার সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ৯ জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নেওয়া হয়েছে। মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে আটজনকে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। হবিগঞ্জের মাধবপুর সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে চোখ বেঁধে সাতজনকে পুশইন করেছে বিএসএফ। তাদের মধ্যে ছয়জন নারী ও একজন শিশু রয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। স্থানীয় লোকজন জানায়, ভোরে দেবলছড়া সীমান্তের বকশিটিলা দিয়ে সাতজন বাং...