‘আসেন, আমরা সারেন্ডার করে চলে যাই’: ওসিকে এমপি মনিরুল
কুমিল্লা নগরের কাটাবিল এলাকায় মাদক কারবারীদের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। আহত ইথান আহম্মেদ প্রেম (১২) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার পিঠে গুলি লেগে ফুসফুস পর্যন্ত আঘাত করেছে বলে জানিয়েছে পরিবার। ঘটনার পর বৃহস্পতিবার রাতে শিক্ষার্থীর পরিবারের খোঁজ নিতে কাটাবিল এলাকায় যান কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। সেখানে আহত শিক্ষার্থীর মায়ের কান্না দেখে তিনি উপস্থিত কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারকে উদ্দেশ করে বলেন, ‘আমরা সবাই তাদের (মাদক ব্যবসায়ীদের) কাছে সারেন্ডার করে চলে যাই। আ...