এক মিনিটে দুবার ভূমিকম্প ১০ হাজার প্রাণহানির শঙ্কা
শক্তিশালী জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে এই বিপুল প্রাণহানির বিষয়ে সতর্ক করেছে। সরকারিভাবে মৃতের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ১৮৮ জন। আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। গত এক শতকের মধ্যে এত বড় ভূমিকম্প দেখেনি ভেনেজুয়েলা। দেশটির স্থানীয় সময় বুধবার বিকেলে প্রথমে একটি ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প ও মিনিটখানেকের মধ্যেই ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়। এ সময় বহু ভবন ধসে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির লা গুয়াইরা শহর। সেখানে বহু ভবন মাটির সঙ্গে মিশে গেছে।&n...