নেইমারকে পেয়ে ভিনিসিয়াস বললেন, ‘আমাদের আইডল ফিরে এসেছে’
নেইমারের চোটে সম্প্রতি ব্রাজিলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন ভিনিসিয়াস জুনিয়র। সেই ভরসার প্রতিদানও দিয়েছেন মাঠের পারফরম্যান্সে। বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে তার কাছ থেকে ব্রাজিল পেয়েছে ৪টি গোল, একটি অ্যাসিস্ট। সবশেষ স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারের ফেরার ম্যাচেও জোড়া গোল করেছেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকা। তবে ভিনির কাছে নেইমারই সবচেয়ে বড় তারকা। ম্যাচ শেষে উচ্ছ্বসিত ভিনিসিয়াস বলেন, ‘এটি আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। আমাদের আইডল ফিরে এসেছে। ও এমন একজন মানুষ যে এখানে আসার জন্য সবসময় কঠোর লড়াই করেছে এবং সবকিছু উজাড় করে দিয়েছে। ইনজুরি কাটিয়ে ও আ...