ভেনেজুয়েলায় নিহত ছাড়াল ১৫০, আহত হাজার
কাছাকাছি সময়ে অনুভূত হওয়া দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা ১৬৪ জনে দাঁড়িয়েছে। আহত প্রায় ১ হাজার। বৃহস্পতিবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ হালনাগাদকৃত এই তথ্য জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, হতাহতের সংখ্যা আরও বাড়বে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসের পাশের লা গুয়াইরা অঞ্চল। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনে দেখা গেছে, সেখানে ধ্বংসস্তূপের ভেতর থেকে তিন শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। রদ্রিগেজের ভাষায় এই অঞ্চলটি বর্তমানে একটি বিধ্বস্ত এলাকা। বৃহস্পতিবার দেশটির বিভিন্ন স্থানে ধ্বংসস্তূপের ভেতর আটকে পড়া ব্যক্তিদের (জীবিত বা মৃত) উদ্ধার...