বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের
কম্পিউটিং প্রযুক্তির বিশ্ব লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে চীন। সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি চীনের লাইনশাইন এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার। শেনজেনের ন্যাশনাল সুপারকম্পিউটিং সেন্টারে স্থাপিত এই কম্পিউটার এবারই প্রথম বিশ্বের সেরা ৫০০ সুপারকম্পিউটারের (টপ৫০০) তালিকায় জায়গা পেয়েই সরাসরি ১ নম্বরে উঠে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত আইএসসি ২০২৬ সম্মেলনে এই তালিকার ৬৭তম সংস্করণ ঘোষণা করা হয়। নতুন তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাব...