নরওয়ের বিপক্ষে থাকছেন না দেশম
দারুণ ছন্দে থাকা ফ্রান্স টানা দুই জয়ে নকআউট নিশ্চিত করে ফেলেছে। তবে এই আনন্দের মাঝে একটা ধাক্কাই খেয়েছেন ফরাসিরা। মায়ের মৃত্যু সংবাদ পেয়ে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ক্যাম্প ছেড়ে জরুরি ভিত্তিতে ফ্রান্স উড়ে গেছেন কোচ দিদিয়ের দেশম। এ জন্য আগামী শুক্রবার নরওয়ের বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে কোচকে পাবে না ফ্রান্স। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপে আপাতত শীর্ষে আছে ফ্রান্স। সমান পয়েন্ট সংগ্রহ করেও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে নরওয়ে। শুক্রবার বোস্টনে এ দুই দলের লড়াইয়ে নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে। সে ম্যাচে গুরুকে ছাড়াই খেলতে হবে এমবাপ্পে-দেম্বেলেদের। দেশ...