সুন্দরবন বোর্ড গঠন ও নৌযান বন্ধের দাবি
সুন্দরবন রক্ষায় সুন্দরবন বোর্ড গঠনের পাশাপাশি এই বনের মধ্য দিয়ে নৌযান চলাচল বন্ধ, সুন্দরবনকেন্দ্রিক বাণিজ্য বন্ধে সংলগ্ন বাসিন্দাদের জন্য বিকল্প পেশার ব্যবস্থা করাসহ বন সংরক্ষণ আইনের কঠোর প্রয়োগের দাবি উঠেছে। গতকাল শুক্রবার নগরীর সিএসএস আভা সেন্টারে সুন্দরবন সামিটে প্রধান অতিথির বক্তব্যে সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এই দাবি তোলেন। সামিটে ‘সহনশীল সুন্দরবন: যুবসমাজ, জলবায়ু ও উপকূলীয় ভবিষ্যৎ’ শীর্ষক সংলাপে কেসিসি প্রশাসক বলেন, সুন্দরববন আমাদের অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত। সে কারণে সারাদেশের মানুষের এই বনকে রক্ষা করতে সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে। যুক্তরাজ্য সরকারের...