ফাইনালের আগে কী ঘটেছিল মেসিদের ড্রেসিংরুমে
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনা দলকে ঘিরে নানা আলোচনা চলছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ম্যাচ শুরুর আগে ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দেশে লিওনেল মেসির দেওয়া একটি সংক্ষিপ্ত বক্তব্যের ভিডিও। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মাঠে নামার ঠিক আগে সতীর্থদের উদ্দেশে শান্ত কণ্ঠে কথা বলছেন আর্জেন্টিনা অধিনায়ক। ভিডিওতে মেসিকে বলতে শোনা যায়, ‘সবাই শান্ত হও। আসল বিষয় হলো আমাদের শান্ত থাকতে হবে।’ এরপর তিনি বলেন, ‘এসো সবকিছু ভুলে যাই। আমরা শুধু খেলি। চলো শুধু খেলায় মন দিই।’ Leo Messi telling the playe...