কোলন ক্যান্সারে কাছে হার মানলেন নৃত্য পরিচালক জাকির হোসেন
বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ, অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই। দীর্ঘদিন কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সানি রহমান জাকির হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন এই নৃত্য পরিচালক। উন্নত চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরুতেও চিকিৎসা নিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত প্রাণঘাতী...