‘সে একাই শীর্ষে, তুলনা করার দরকার নেই’
তিনি মাঠে নামবেন, জাদুর ছড়ি ঘোরাবেন আর ফুটবল ইতিহাস নতুন করে লেখা হবে। লিওনেল মেসির জন্য এ যেন এক চিরন্তন সত্য। অস্ট্রিয়ার বিপক্ষে আরও একবার আর্জেন্টিনার ত্রাতা হয়ে উঠলেন লিওনেল মেসি। তার জোড়া গোলে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ বত্রিশ নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। আর এই জোড়া গোলেই এককভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসলেন এলএমটেন। ঐতিহাসিক এই কীর্তির পর অধিনায়ককে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন আর্জেন্টিনা দলের সতীর্থ ও কোচ। ম্যাচ শেষে মেসির খেলা নিয়ে স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ বলেন, ‘তাকে নিয়ে বেশি কিছু বলার নেই। আমরা সবাই আজ যা দেখলাম, তা অবিশ্বাস্য। তিনি...