যুদ্ধের পর বিপিসির লোকসান ১৭ হাজার কোটি টাকা
গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। এতে গত সাড়ে তিন মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান হয়েছে ১৭ হাজার ৩৯ কোটি ৫৬ লাখ টাকা । গতকাল সোমবার সংসদে এই তথ্য জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, মে মাস থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমতে শুরু করেছে। এর পরও দাম দেশের বাজারের তুলনায় বেশি। জুন মাসে প্রতি লিটার ডিজেলের খরচ ১৭৫ টাকা ২২ পয়সা, অকটেনের খরচ ১৬০ টাকা ৭০ টাকা পয়সা। তবে সরকার জনস্বার্থে ডিজেলের দাম বাড়ায়নি। পেট্রোল, অকটেনের দাম লিটারে পাঁচ টাকা বৃদ্ধির পরও বিপিসিকে দৈনিক প্রায় ৭৮ কোটি টাক...