হামের সংক্রমণ ও মৃত্যু কমলেও পরিস্থিতি বিপজ্জনক
দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর হার কিছুটা কমলেও পরিস্থিতি এখনও বিপজ্জনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৬০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং উপসর্গ দেখা দিয়েছে ৯৬৫ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৪ জন। নতুন মারা যাওয়া তিন শিশু রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে চিকিৎসাধীন ছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ...