স্টারমারের পদত্যাগের খবর আগেভাগেই জানালেন ট্রাম্প
ব্রিটিশ গণমাধ্যমগুলোর খবর বলছে, আজ সোমবার পদত্যাগের বিষয়ে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি ঘোষণা দেন, যা দেখে মনে হয়েছে তিনি যেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরকেই ছাড়িয়ে গেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নিজে প্রকাশ্য ঘোষণা দেওয়ার আগেই ট্রাম্প জানিয়ে দেন, স্টারমার পদত্যাগ করতে যাচ্ছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, ‘কিয়ার স্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন।’ একই পোস্টে তিনি দাবি করেন, অভিবাসন ও জ্বালানি নীতিতে স্টারমার চরমভাবে ব্যর্থ হয়েছেন।...