‘বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়’, অস্ট্রিয়া ম্যাচের আগে স্কালোনি
প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিলেও বিশ্বকাপে আত্মতুষ্টিতে ভুগছে না বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষকে সমীহ করে কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট জানিয়ে দিলেন, বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। স্কালোনি বলেন, ‘দল খুব ভালো অবস্থায় আছে এবং ম্যাচের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে অস্ট্রিয়া অত্যন্ত কঠিন এক প্রতিপক্ষ, তাদের দলে বেশ কিছু দুর্দান্ত খেলোয়াড় রয়েছে। তারা দারুণ হাই-প্রেসিং ফুটবল খেলে এবং চমৎকারভাবে বাছাইপর্ব পার করে এখানে এসেছে। কোনো সন্দেহ নেই যে এটি আমাদের জন্য একটি জটিল ও কঠিন ম্যাচ হতে যাচ্ছে। এই বিশ্বকাপে আসলে কোনো ম্যাচই সহজ নয়।’...