সড়কে ছুটে চলছে আর্জেন্টিনার পতাকার আদলে বাস, রয়েছে মেসির ছবিও
বাংলাদেশ থেকে আর্জেন্টিনা ও ব্রাজিল হাজার হাজার কিলোমিটার দূরের দেশ। তবে ফুটবলপ্রেমী বাংলাদেশিদের কাছে দেশ দুটি যেন হৃদয়ের খুব কাছের একটি নাম। সেই ভালোবাসারই ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার এক পরিবহন উদ্যোক্তা। নিজের যাত্রীবাহী বাসকে আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে সাজিয়ে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন তিনি। নীল-সাদা রঙে মোড়ানো বাসটির গায়ে শোভা পাচ্ছে বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির বড় আকৃতির প্রতিকৃতি। দূর থেকে দেখলে মনে হয়, যেন আর্জেন্টিনা দলের জার্সির নকশায় তৈরি একটি চলমান বাস। তবে প্রিয় দলের প্রতি ভালোবাসার পাশাপাশি দেশের প্রতি শ্রদ্ধা জানাতে বাসটির মাঝ...