হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচেও টাইগারদের হতশ্রী ব্যাটিং
ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় পেলেও টি-টোয়েন্টিতে মুদ্রার উল্টা পিঠ দেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করে টাইগাররা। আজ শেষ ম্যাচে হারলে লাল-সবুজ জার্সিধারীদের সঙ্গী হবে হোয়াইটওয়াশের লজ্জা। এমন কঠিন সমীকরণের ম্যাচেও হতশ্রী ব্যাটিং করেছে স্বাগতিকরা। অধিনায়ক তাওহীদ হৃদয় ছাড়া কারো ব্যাটই কথা বলেনি অজি বোলারদের সামনে। ক্রিজের একপ্রান্ত আগলে রেখে লড়াই করা তাওহীদ হৃদয়ের ৬১ রানের সুবাদে বাংলাদেশের দলীয় রান ১০০ পেরোয়। অন্যথায় টাইগারদের সঙ্গী হতে পারতো অলআউটের লজ্জাও। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১০৯ রান...