গাছ লাগাতে হলে আগে গাছ কাটা বন্ধ করতে হবে
বিএনপি সরকার ঘোষণা করেছে ‘আগামী পাঁচ বছরে সারাদেশে অগ্রাধিকার ভিত্তিতে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে।’ পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, এই গাছ লাগানো প্রধানমন্ত্রী তারেক রহমানের বন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘ন্যাশনাল গ্রিন মিশন’ নামে পাঁচ দফা পরিকল্পনার অংশ। গাছ লাগানোর অগ্রাধিকারের সময় বহু আগেই পার হয়ে গেছে। এখন আমরা পরিবেশ ও জলবায়ু বিপর্যয়ের এক কঠিন সময়ে আছি, যখন তাপমাত্রা বাড়ছে, বৃষ্টির নিয়ম ঠিক থাকছে না, মৌসুম মানছে না, মাটি ফেটে যাচ্ছে, লবণাক্ততায় তিক্ত হয়ে গেছে উপকূল। মানুষের দুর্দশার শেষ নেই। এই পরিস্থিতিতে বর্তমান সরকার এই কর্মসূচি গ্রহণ...