দুর্গন্ধযুক্ত বনরুটি পেল প্রাথমিকের শিক্ষার্থীরা
সাতক্ষীরার শ্যামনগরে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দুর্গন্ধযুক্ত বনরুটি সরবরাহের অভিযোগ উঠেছে। এর আগেও একই ধরনের নষ্ট বনরুটি দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন শিক্ষকরা। শনিবার দুপুরে উপজেলার ১৮ নম্বর পশ্চিম কৈখালী, ১৭৮ নম্বর মহাজেরিন ও ১৩২ নম্বর মধ্য কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুর্গন্ধযুক্ত এসব রুটি সরবরাহ করা হয়। এসব বনরুটি ওজনে অন্তত ১০ গ্রাম করে কম বলেও অভিযোগ তুলেছেন এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। খবর পেয়ে সরবরাহকারী প্রতিষ্ঠান সুশীলনের পক্ষ থেকে আজ সব বিদ্যালয়ে রুটি বিতরণ কার্যক্রম বন্ধ রাখতে প্রধান শিক্ষকদের প্রতি অনুরোধ জা...