এসআরএফের সভাপতি দিদার, সম্পাদক ডালিম
সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) নতুন কমিটির সভাপতি হিসেবে মো. দিদারুল আলম (ইত্তেফাক) এবং মেহেদী হাসান ডালিম (ঢাকা পোস্ট) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। এছাড়া কমিটির সহ-সভাপতি কবির হোসেন, যুগ্ম-সম্পাদক এজাজুল হক মুকুল নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে ইমন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পিয়াস তালুকদার, দপ্তর সম্পাদক মো. রাব্বি হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান নাফিজ, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী কমিটির সদস্য পদে...