চাঁদাবাজির অভিযোগ তুলে ব্যবসায়ীর ফেসবুক লাইভে বিষপানে আত্মহত্যার চেষ্টা
চট্টগ্রামে চাঁদাবাজির অভিযোগ তুলে ফেসবুক লাইভে এসে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন সুমন ঘোষ (৪৮) নামে এক ব্যবসায়ী। তবে স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে নেওয়ায় প্রাণে বেঁচে গেছেন তিনি। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। সুমন ঘোষ নগরের বক্সিরহাট এলাকার ‘স্বপন ঘোষ অ্যান্ড সন্স’ নামের একটি মসলাজাত পণ্যের দোকানের মালিক। শুক্রবার ভোর পাঁচটার দিকে তিনি ফেসবুক লাইভে এসে বিষপান করেন। ফেসবুক লাইভে সুমন ঘোষ অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির নাম ব্যবহার করে শমসের আলী, আইয়ুব আলী ও শাহাদাত আলী নামে তিন ব্যক্তি তার কাছে দোক...