জিতেছে ব্রাজিল তবে মন ভরাতে পারেনি
স্কোরলাইন বলছে ব্রাজিল ৩, হাইতি ০। কাগজে-কলমে এটি স্বস্তির জয়। খুবই দরকারি জয়। গ্রুপের চাপ কাটানোর জয়। কিন্তু বিশ্বকাপের মতো মঞ্চে ব্রাজিলের জয় শুধু সংখ্যায় মাপা যায় না। মাপা হয় খেলার সৌন্দর্যে। পুরো মাঠের নিয়ন্ত্রণে। ছন্দময়তায় প্রতিপক্ষকে ভেঙে দেওয়ার ক্ষমতায়। সেই জায়গায় হাইতির বিপক্ষে ৩-০ জয়ও ব্রাজিল–সমর্থকদের মন পুরোপুরি ভরাতে পারেনি। ব্রাজিল এই ম্যাচে নেমেছিল মরক্কোর বিপক্ষে ১-১ ড্রয়ের অস্বস্তি নিয়ে। তাই হাইতির বিপক্ষে জিততেই হতো। তবে সেটা শুধু পয়েন্টের জন্য নয়। দরকার ছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়াটাও। আপাতত আত্মবিশ্বাসটা ফিরে পাওয়া গেছে। এখনো টুর্নামেন্টে টিকে আছে সেলেসাওরা...