বিশ্বকাপের পাওয়ার র্যাঙ্কিং: শীর্ষে আর্জেন্টিনা, নরওয়ে-জাপানের চমক
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রতি দল অন্তত একটি করে ম্যাচ শেষ করেছে। প্রথম রাউন্ডে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং রানার্স আপ ফ্রান্স দারুণ ফুটবল খেলেছে। ইংল্যান্ড দাপুটে পারফরম্যান্স দিয়েছে। প্রত্যাশা মেটাতে পারেনি স্পেন, নেদারল্যান্ডস, পর্তুগালের মতো টুর্নামেন্টের ফেবারিট দল। ব্রাজিলও জয়ের দেখা পায়নি। গ্রুপ পর্বের প্রথম রাউন্ড শেষে ফুটবল বিষয়ক সংবাদ মাধ্যম গোল বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিং প্রস্তুত করেছে। সেখানে শীর্ষে আছে লিওনেল মেসির হ্যাটট্রিকে ৩-০ গোলের জয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করা আর্জেন্টিনা। কিলিয়ান এমবাপ্পের দাপুটে পারফরম্য...