কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন
আইনিভাবে বর্তমান সংসদের কোনো সংসদ সদস্য (এমপি) ঋণখেলাপি নন, তারা বড়জোর ‘ঋণগ্রস্ত’ হতে পারেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরে এ বিষয়ে স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, নির্বাচনের আগে সামান্য কিছু টাকা দিয়ে কীভাবে ঋণ পুনঃতপশিল করা হয় এবং উচ্চ আদালতে রিট করে স্থগিতাদেশ নিয়ে নির্বাচন করা হয়, তা সবারই জানা। এমন পাল্টাপাল্টি বক্তব্যের মধ্য দিয়ে উত্তপ্ত হয়ে উঠে সংসদ। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে পাল্টাপাল্টি যুক্তিতর্ক হয়। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুট...