অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থী-অভিভাবকদের সড়ক অবরোধ
বেতন ও পরীক্ষার ফি বৃদ্ধি, অধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে পাবনার ইমাম গাযযালী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। একই সঙ্গে তারা অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন। গতকাল বুধবার দুপুরে পাবনা পৌর এলাকার অনন্ত বাজারে প্রতিষ্ঠানটির সামনে ঢাকা-পাবনা মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, নানা অজুহাতে নিয়মিত বেতন ও পরীক্ষার ফি বাড়ানো হচ্ছে। এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমের নামে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। তাদের দাবি, প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নির্দিষ্টভাব...