বাংলাদেশ থেকে ফিফার মঞ্চে
সিনেমা, নাটক, গান, খেলা–সবকিছুতেই কি আমরা পিছিয়ে থাকব? এমন তো নয়, আমরা কেবলই ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি। সংস্কৃতি অঙ্গনে আমাদেরও অনেক শিল্পী, সাধক আছেন; যারা নিরলস কাজ করে যাচ্ছেন অভিনব আয়োজন তুলে ধরার প্রয়াসে। ক্রীড়া জগতেও সাফল্যে দেখা মিলেছে বিভিন্ন সময়। তাহলে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে আমরা কেন সুযোগ পাব না, নিজেদের চেনাতে? এমন অনেক প্রশ্ন মনের মাঝে ঘুরপাক খায়। সে কারণে আশার জাল বুনে যাই এমন কিছু দেখার, যা আমাদের গর্বিত করবে। অবশেষে তেমনই এক গর্বিত মুহূর্ত আমাদের সামনে ধরা দিল ‘বিশ্বকাপ ফুটবল ২০২৬’-কে ঘিরে। অবাক বিস্ময় নিয়ে আমরা দেখলাম, বিশ্বমঞ্চে দাঁড়িয়ে কীভাবে সঞ্জয় দেব নামে এক তর...