হারিয়ে যাওয়া প্রতিবেদনের খোঁজে দুই রিপোর্টার
পর্দায় একসঙ্গে হাজির হতে চলেছেন দুই জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান। ওয়েব সিরিজ ‘হেডলাইন’-এ দেখা মিলবে তাঁদের। আজ প্রকাশ্যে এসেছে সালেহ সোবহান অনীম পরিচালিত ‘হেডলাইন’-এর অফিসিয়াল ট্রেলার। প্রকাশিত ট্রেলারে উঠে এসেছে সাংবাদিকতা, সত্য অনুসন্ধানের নিরন্তর লড়াই। আর সেই অনুসন্ধানের আড়ালে পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত সংকট ও মানবিক টানাপোড়েনের এক গল্পের আভাস পাওয়া গেল। একইসঙ্গে একটি গোপন সত্য উন্মোচনের তীব্র আকাঙ্ক্ষা এবং তার পরিণতি ঘিরে তৈরি হয়েছে রহস্যময় আবহ, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে বলা যায়। ৮ পর্বের সিরিজ হেডলাইন-এ অভিনয় করেছেন জিয়াউল ফারুক অ...