একটি অবিশ্বাস্য রূপকথা
এ যেন এক রূপকথা। প্রথম আলো যেভাবে শুরু হলো, ধীরে ধীরে অবয়ব পেল এবং আজকের জায়গায় এসে পৌঁছাল—পেছন ফিরে তাকালে বাস্তবের চেয়ে রূপকথাই মনে হয় বেশি। এই পত্রিকার ধারণা ও কল্পনা, অসম্ভব দূরদৃষ্টিপূর্ণ ও প্রতিভাবান কিছু মানুষের সংযোগ, অকল্পনীয় শত জোগাড়–যন্তর আর একঝাঁক মানুষের হাড়ভাঙা পরিশ্রম একটি বিন্দুতে এসে মিলিত হয়েছিল কী এক শুভক্ষণে।