মেসি নয়, আর্জেন্টিনাকেই আটকে দিতে চায় আলজেরিয়া
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার শক্তিমত্তা নিয়ে সংশয় নেই আলজেরিয়া কোচ ভ্লাদিমির পেটকোভিচের। প্রতিপক্ষ হিসেবে সম্মান জানালেও আর্জেন্টিনাকে আটকে দিয়ে অঘটন ঘটানোর জন্যও প্রস্তুত তিনি। তার বিশ্বাস, নিজেদের সেরাটা উপহার দিতে পারলে প্রথম ম্যাচেই চমক দেখাতে পারে উত্তর আফ্রিকার দলটি। আগামীকাল সকালে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে আলজেরিয়া। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পেটকোভিচ জানালেন, অতীতের ইতিহাস নয়, নিজেদের প্রস্তুতির ওপর ভরসা রাখছে তার শিষ্যরা। পেটকোভিচ বলেন, ‘আমি সাধারণত বর্তমানে থাকতে পছন্দ করি। অতীত পড়ে আছে পেছনে। এই মুহূর্তে আমাদের মধ্যে যথেষ্ট...