সংস্কার ছাড়া আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে হয়রানি বাড়তে পারে
আগামী অর্থবছরে ছয় লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জন্য ধরা হয়েছে ছয় লাখ চার হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে যা ২০ শতাংশ বেশি। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকা এনবিআরের লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী উল্লেখ করে এর বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। কেননা চলতি অর্থবছরের ১০ মাসে এনবিআর সংশোধিত লক্ষ্যমাত্রার মাত্র ৬৫ শতাংশ বা তিন লাখ ২৭ হাজার কোটি টাকা আদায় করতে পেরেছে। এমসিসিআইর মতে, কাঠামোগত সংস্কার ছাড়া এ লক্ষ্য অর্জনের চেষ্টা করদাতাদের ওপর হয়রানি বাড়তে পারে। অতিরিক্ত কর আ...