চট্টগ্রাম শহরে বন কতটুকু জানে না বন বিভাগ
চট্টগ্রাম নগরে বন বিভাগের একটি পূর্ণাঙ্গ শহর রেঞ্জ রয়েছে। কিন্তু যে প্রতিষ্ঠানের মূল দায়িত্ব বন সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, বনায়ন সম্প্রসারণ ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা, সেই চট্টগ্রাম শহর রেঞ্জের কাছে নগরের বনভূমি কিংবা গাছপালারই কোনো নির্ভরযোগ্য হিসাব নেই। ৬০ বর্গমাইলের এ মহানগরে কতটুকু বনভূমি রয়েছে, কোন প্রজাতির কত গাছ আছে কিংবা গত দুই দশকে কতটা সবুজ হারিয়েছে–এসব প্রশ্নের উত্তরও নেই সরকারি কোনো নথিতে। প্রশ্নের মুখে শহর রেঞ্জের কার্যকারিতা ২০০১ সালে গঠিত চট্টগ্রাম শহর রেঞ্জ বর্তমানে উত্তর বন বিভাগের ১৩টি রেঞ্জের একটি। কিন্তু বনভূমি নেই, নেই বনায়ন কর্মসূচিও। ফলে নগরবাসীর প্রশ্ন&ndash...