পুশইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট
সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে (পুশইন) দেওয়ার প্রতিবাদে কর্মসূচি দেবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। গণভোটে অনুমোদিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে ১১ দলের বিভাগীয় সমাবেশ চলছে। গত ১৬ মে মাসে রাজশাহীতে সমাবেশ হয়। আগামী ১৩ জুন শনিবার চট্টগ্রামের লালদীঘিতে সমাবেশ হবে। পূর্বঘোষিত ২০ জুন খুলনা, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল এবং ২৫ জুলাই সিলেটে সমাবেশ হবে। লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াত...