দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা থেকে ব্রাজিলে
শুরু হয়ে গেছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এর মধ্যেই শেরপুরে এক ব্যতিক্রমী দলবদলের ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিল সমর্থকগোষ্ঠীতে যোগ দিয়েছেন দেবপ্রিয় দাস শিবু নামের এক সমর্থক। গতকাল সোমবার রাতে শহরের চাপাতলি মহল্লায় ব্যতিক্রমী এক অনুষ্ঠানের মাধ্যমে এই দলবদলের ঘটনা ঘটে। দলবদল শেষে সামাজিক মাধ্যমে যোগদানের ভিডিও প্রকাশ করেন স্থানীয় ব্রাজিল সমর্থকরা। আর্জেন্টিনা সমর্থকেরা এ ঘটনার সমালোচনা ও নিন্দা করে ব্রাজিল সমর্থকদেরও আর্জেন্টিনার দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছেন। তারা দল ছেড়ে আসা দেবপ্রিয় দাস শিবুকে ‘স্বার্থ...