নো ম্যান্স ল্যান্ডে থাকা সেই ২৮ জনকে আর দেখা যাচ্ছে না
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির প্রতিরোধের মুখে নো ম্যান্স ল্যান্ডে আটকে পড়া ২৮ জনকে আর দেখা যাচ্ছে না। দুই দিন খোলা আকাশের নিচে কাটানোর পর শনিবার ভোরে তারা 'নিখোঁজ' হন। তবে ওই স্থানে তাদের পোশাক ও ব্যাগ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। বিএসএফ এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু না জানালেও বিজিবির ধারণা, রাতের আঁধারে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়েছে। বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এই ধারণা পোষণ কর...