মূল্যস্ফীতি, বিদ্যুৎ সংকটের সঙ্গে রাজনৈতিক চাপ, ইরানের সামনে কঠিন বাস্তবতা
যুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা করছে ইরান। তবে দেশটির সামনে এখন আরেকটি বড় লড়াই-অর্থনীতি, সামাজিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক চাপ সামাল দেওয়া। মূল্যস্ফীতির লাগামহীন ঊর্ধ্বগতি, সম্ভাব্য বিদ্যুৎ সংকট, বেকারত্ব এবং ভিন্নমত দমনের অভিযোগের মধ্যে যুদ্ধ-পরবর্তী ইরানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধকালীন জাতীয় ঐক্যের আবরণ সরে গেলে বহু পুরোনো সংকট আবারও সামনে চলে আসতে পারে। যুদ্ধ পুরোপুরি শেষ না হলেও ইরানে ইতোমধ্যে ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেউ বেশি উন্মুক্ত ও সংস্কারমুখী নীতির পক্ষে মত দিচ্ছেন, আবার কেউ মনে করছেন পশ্চিমা বিশ্বের চাপ উপেক্ষা করে স্বনির্ভর উন্নয়...