এবার সাতক্ষীরায় নারীর অর্ধগলিত লাশ
রাজধানীতে দুদিনের ব্যবধানে দুই নিঃসঙ্গ নারীর লাশ উদ্ধারের পর এবার সাতক্ষীরায় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। অহিদা সুলতানা শিমু (৪০) নামে ওই নারীর লাশ গতকাল শুক্রবার শহরের পুরোনো সাতক্ষীরা এলাকা থেকে উদ্ধার করা হয়। শিমু ওই এলাকার মিয়ারাজ হোসেনের মেয়ে। এর আগে গত রোববার রাজধানীর মিরপুর-৬ নম্বর সেকশনের সি-ব্লকে ১৩ নম্বর সড়কের একটি বাসা থেকে নূরজাহান বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর চার ছেলেমেয়ের মধ্যে একজন যুগ্ম সচিব, একজন বুয়েটের শিক্ষক ও একজন কানাডাপ্রবাসী। আর স্কুলশিক্ষক মেয়ের বাসায় থাকতেন মা। যদিও মা কবে মারা গেছেন– জানাতে পারেননি মেয়ে। আর ১০ নম্বর সড়কের একটি বাসা থেকে...